আমাদের কাগজ ডেস্ক: ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ সড়কে বাস দুর্ঘটনায় চালক সহ ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ সময় বাসে থাকা আরো ৪০ যাত্রী আহত হয়েছে৷
ঘটনাটির সূত্রপাত (সোমবার) রাত ১২.৩০ মিনিটের দিকে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহে আলম আকন্দ এই ঘটনা নিশ্চিত করেছেন।
এর আগে ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে যায়। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয় ও বিলবোর্ড ভেঙে বাসের উপরে পড়ে যায়।
নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনায় নিহত চালকের মরাদেহ ময়মনসিংহ মেডিকেলে কলেজে রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম অবগত করেছেন।
আমাদেরকাগজ/ এমটি






















