সড়ক দুর্ঘটনা ৩ অক্টোবর, ২০২০ ০৬:৪৬

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ের কোরপাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ফেনী অভিমুখী স্টার লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাস। নিহত হন চালক ও এক নারী যাত্রী।

নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।