আবহাওয়া ২৭ মে, ২০২৩ ১১:৪৩

সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীসহ দেশের ১৩ অঞ্চলের বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবাহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আংশিক মেঘলা থাকতে পারে।

এতে আরও বলা হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আমাদের কাগজ/এমটি