নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি কোনো নাশকতা নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের ভেতরে আগুনের ঘটনা ঘটেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণার জারিয়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে যান।
ওসি বলেন, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিনের ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটেছে।
- বঙ্গাব্দ, ০৪ মার্চ ২০২৬ ইং, বুধবার
আরো খবর
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় যুবকের মৃত্যু, একমাস পর ফিরল মরদেহ
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
১০ দিনেও উদ্ধার হয়নি ২০ জেলে, সুন্দরবনে ‘কম্বিং অপারেশন’
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে ২১ জন আটক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















