আন্তর্জাতিক ৫ মে, ২০২৬ ০৮:৩৮

ভবানীপুরে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর আসনে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্মৃতি ফিরিয়ে এনে এই নাটকীয় পরাজয় ঘটলো।

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন হিসেবে পরিচিত এই হাইপ্রোফাইল কেন্দ্রটিতে বিজেপির জয় রাজ্যটির রাজনৈতিক পটভূমিতে এক বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। এই ফলাফল কেবল তৃণমূল কংগ্রেসের জন্যই বড় ধাক্কা নয়, বরং শুভেন্দু অধিকারীকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও প্রতিষ্ঠিত করলো।

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় ও নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলায় বিজেপির এই বিজয় ‘অনৈতিক’। আমি জনগণের কাছে নতুন করে রায় চাইবো; তৃণমূল কংগ্রেস আবারও ঘুরে দাঁড়াবে।


নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট।

সূত্র: ইন্ডিয়া টুডে