খেলাধুলা ৫ মে, ২০২৬ ০৮:৪১

হঠাৎ ঢাকায় আসছেন হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
বর্তমানে জাতীয় ফুটবল দলের কোনও ব্যস্ততা নেই। ঘরোয়া লিগ চলছে। ঠিক এই সময়ে ঢাকায় আসছেন হামজা চৌধুরী।

মঙ্গলবার (৫ মে) লেস্টার সিটির ফুটবলারের ঢাকায় পা দেওয়ার কথা রয়েছে।


জানা গেছে, ফুটবলীয় কোনও কার্যক্রম নয়, বিজ্ঞাপন সংশ্লিষ্ট কাজে ২৮ বছর বয়সী মিডফিল্ডার এবার ঢাকায় আসছেন।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “আমিও শুনেছি হামজা আসছে। এটা নিশ্চিতও হয়েছি। তবে কী কারণে আসছে তা জানি না। তবে আমি জানার চেষ্টা করছি। জানতে পারলে আপনাদের জানাবো।”

উল্লেখ্যম বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলে ৪ গোল করেছেন হামজা চৌধুরী।  ৫ জুন সান মেরিনোর বিপক্ষে তার খেলার কথা রয়েছে।  লন্ডন থেকে সরাসরি হামজার ম্যাচ ভেনুতে পৌঁছানোর কথা রয়েছে।