রাজনীতি ৯ মে, ২০২৬ ১২:১৮

বিএনপির তিন সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় যোগ দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির তিনটি সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) দুপুর ১২টায় তিনি সেখানে পৌঁছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক।


দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি। এতে তিন সংগঠনের সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন।


অনুষ্ঠানে আরও রয়েছেন– বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।