স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়রকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা হতে পারে বিরতির পর। এদিন যদি স্কটিশদের বিপক্ষে মাঠে নামেন, তবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পেলে ও রিভালদোর সমকক্ষ হবেন এই ফরোয়ার্ড।
বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলার রেকর্ডটি যৌথভাবে পেলে ও রিভালদোর দখলে। পেলে চারবার এবং রিভালদো দুইবারের বিশ্বকাপ আসরে এই কীর্তি গড়েছিলেন। এই জার্সিতে নেইমারের ম্যাচ সংখ্যা এখন ১৩। ফলে আজ মাঠে থাকলেই তিনি ব্রাজিলের এই দুই কিংবদন্তি আইডলকে ছুঁয়ে ফেলবেন।
দলে ফেরার এই ধাপে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সি জড়াতে যাচ্ছেন নেইমার। ধারণা করা হচ্ছে, শুরুতেই একাদশে না থেকে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্থের কোনো এক সময়ে মাঠে নামবেন। তবে কোচ আনচেলত্তির দাবি, নেইমার পুরো ম্যাচ খেলার জন্যই সম্পূর্ণ ফিট।
আরেকটি ঐতিহাসিক মাইলফলককে সামনে নিয়ে এসেছে। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি, যা ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১০৫টি ম্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ফুটবল সম্রাট পেলে।
স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে ১০ নম্বর জার্সিতে নেইমারের ৯৮তম ম্যাচ পূর্ণ হবে। চলতি বিশ্বকাপেই সেলেসাওদের হয়ে এই বিখ্যাত জার্সিতে শততম (১০০) ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি আর মাত্র ২ ম্যাচ দূরে থাকবেন।
- বঙ্গাব্দ, ২৫ জুন ২০২৬ ইং, বৃহস্পতিবার
আরো খবর
হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের
২০ জুন, ২০২৬
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
১৯ জুন, ২০২৬
৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
১২ জুন, ২০২৬
পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
১২ জুন, ২০২৬
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
৬ জুন, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)
















