নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।
কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরো ৬টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ভবন থেকে এক জন নারীসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম




















