রাজনীতি ২৪ জুলাই, ২০২৩ ০৭:৩৮

মহাসমাবেশের স্থান নিয়ে ডিএমপিকে চিঠি দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

চিঠিতে এই দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আগ্রহ জানিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনও জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।


আমাদেরকাগজ/এইচএম