রাজনীতি ২৭ অক্টোবর, ২০২৩ ০১:৩৭

সমাবেশ নয়াপল্টনে, বাধা দিলে সরকারকে দায় নিতে হবে: ফখরুল

আমাদের কাগজ ডেস্ক: হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়াপল্টনেই মহাসমাবেশ হবে এবং নিরর্ধারিত সময়ই হবে। তিনি বলেন,  ২৮ তারিখ বিএনপির মহাসমাবেশে বাধা দিলে এর সম্পূর্ণ দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। 

আজ (শুক্রবার) বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পুলিশের অনুমতি দেওয়ার কিছু নাই। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।

মির্জা ফখরুল বলেন, সরকারকে একটি বার্তা দিতে চাই। চাপ প্রয়োগ করে দাবি আদায় করতে চাই। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে।

আমরা এখনো ডিএমপি থেকে চিঠি পাইনি। আমরা আশা করি তারা শনিবারের মহাসমাবেশে বাধা দেবে না। তারা আমাদের সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পছন্দ মতো ভোট দিতে পারবে না। তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মেনে নিতে হবে।

আমাদের কাগজ/এমটি