নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও ঢাকা মহানগরের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এর ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
গত রোববার হোসেনপুরে আসাদুজ্জামান খান কামাল অডিটোরিয়ামে ও সোমবার সদর উপজেলায় শিল্পকলা একাডেমিতে এসব সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পর্যায়ে দুস্থ অসহায় মানুষের কাছে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দেয়া হয়।
বিতরণকালে হোসেনপুরে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম সদর উপজেলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জিল্লুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি সহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উপহার বিতরণ নিয়ে জানতে চাইলে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বলেন, এবছর বিশ্বমন্দা ও বিশ্বব্যাপী মহামারীর কারণেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল কোন ইফতার পার্টি আয়োজন করা যাবে না। তাই আমি ব্যক্তিগতভাবে কোন ইফতার পার্টি আয়োজন না রমজানের শুরুতেই হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরের ১৭ টি ইউনিয়নের প্রতিটি অসহায় হতদরিদ্র মানুষের কাছে রমজান সামগ্রী পৌঁছে দিয়েছি। প্রতিবছরের ন্যায় আমার সামর্থ্য অনুযায়ী এই ঈদ উপহার বিতরণ করেছি।
আমাদের কাগজ/টিআর






















