সারাদেশ ২৭ এপ্রিল, ২০২৩ ১০:০৩

কাপড়ের দোকানে দর কষাকষি নিয়ে বিরোধ ছুরিকাঘাতে নিহত দুই, গ্রেফতার ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চুয়াডাঙ্গার ভালাইপুরে মঙ্গলবার রাতে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়। নিহতরা হলেন,সজল আলী (২৭) ও মামুন অর রশিদ (২৪) । পরে আজ বুধবার সন্ধ্যায় বাদী হয়ে চুয়াডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।  

মামলায় সদর উপজেলার হুচুকপাড়ার আলা উদ্দিনের ছেলে আকাশ আলীকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এর আগে সকালে ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার হুচুকপাড়ার খবির উদ্দিনের ছেলে মিঠু মিয়া (২০) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মানিক মিয়া (২২)। 

তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি