আমাদের কাগজ ডেস্ক: এবার কৃষকের পাকা ধান কেটে প্রশংসায় ভাসছেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। এতে উপকৃত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে কৃষকরা। রোববার (৩০ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের ধনতলা এলাকার কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির ধান কেটে দেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলা কৃষকলীগের কর্মীরা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
কৃষক মনু সেখ জানান, রোববার সকালে প্রতিমন্ত্রী তার নেতাকর্মীদের নিয়ে খেতের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছি আমরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি নূরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আমাদের কাগজ/এমটি






















