আমাদের কাগজ ডেস্ক: চুয়াডাঙ্গায় গলায় দুধ আটকে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মে) সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবায়দা জামাল জয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১ মে) রাত ৮টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নাম জাহিদ হোসেন, সাতদিন বয়সী ছিলেন তিনি। সদর উপজেলার সরোজগঞ্জ গ্রামের বাজারপাড়ার আশিক হোসেনের ছেলে।
মৃত শিশুর বাবা আশিক হোসেন বলেন, সোমবার সন্ধ্যার পর আমার জাহিদ কান্নাকাটি করছিল। এ সময় আমার স্ত্রী ডলি খাতুন তাকে বুকের দুধ পান করায়। পরে হঠাৎ তার গলায় দুধ আটতে যায়। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. জোবায়দা জামাল জয়া বলেন, অসুস্থ অবস্থায় শিশু জাহিদকে জরুরি বিভাগে নিয়ে আসে তার পরিবার। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় জাহিদ। ওই শিশুর গলায় দুধ আটকে যায় বলে দাবি পরিবারের লোকজনের।
আমাদের কাগজ/এমটি






















