সারাদেশ ৫ মে, ২০২৩ ০৫:০৯

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৯ জন। শুক্রবার, ৫ মে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত চারজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭৯ জন। মারা গেছেন ১১ জন।

গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

আমাদেরকাগজ / এইচকে