নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী এলাকা থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র্যাব।
শনিবার (৬ মে) রাতে এ অভিযান পরিচালনা করে এ বড় চালান জব্দ করা হয়।
এটি দেশের স্মরণকালের সবচেয়ে বড় আইসের চালান বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এএসপি ইমরান হোসেন। ওই ঘটনায় কয়েক কারবারিকেও আটক করা হয়েছে।
ভয়ংকর মাদক হিসেবে পরিচিত আইস। ২০১৯ সালে দেশে প্রথম এই মাদকের অস্তিত্ব পাওয়া যায়। এরপর সীমান্ত এলাকা থেকে প্রায় এ ধরনের মাদক জব্দের খবর আসছে।
গত ২৫ এপ্রিল বিজিবি সদস্যরা কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি আইস জব্দ করে। এ পর্যন্ত বড় চালান ছিলো এটিই।
আমাদেরকাগজ/এইচএম






















