আমাদের কাগজ রিপোর্ট: সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতে যাওয়ার পথে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাহুবলের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনূর বেগম (৪৫)।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে পিকআপ ভ্যানে করে ১৯ জন ভক্ত সিলেটে দুই পীরের মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। পিকআপটি বাহুবলের মৌচাক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের তিন নারী যাত্রী প্রাণ হারান। আহত হন শিশুসহ ১০ জন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, বাহুবলে দুর্ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। এছাড়া শিশুসহ ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। গাড়ি দুটি থানা হেফাজতে নেয়া হয়েছে।
আমাদের কাগজ/টিআর






















