সারাদেশ ২৮ মে, ২০২৩ ০৫:১২

কমলো স্বর্ণের দাম 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। এবার দেশের বাজারে স্বর্ণের দা‌ম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ভালো মানের প্রতি ভরি স্বর্ণে ৪৬৬ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৬ হাজার ৬৯৫ টাকা। যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা সোমবার (২৯ মে) থেকে কার্যকর করা হবে।


আমাদের কাগজ/এমটি