সারাদেশ ২৯ মে, ২০২৩ ১১:৫১

ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : ময়মনসিংহ নগরীর চড়পাড়া-মাসকান্দা এলাকায় একটি ময়লার ড্রেন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধারের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মে) দুপুরে ওই পা-টি উদ্ধার করেছে বলে জানায় পুলিশ। সোমবার (২৯ মে) কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, রোববার(২৮ মে) দুপুরে চড়পাড়া-মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের মসজিদের সামনের ড্রেনে পায়ের কিছু অংশ দেখতে পান এলাকার কিছু মানুষ।

এদিকে পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দিতে আসা মানুষ ড্রেনে পা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমে মরদেহ ধারণা করলেও পুলিশ এসে উদ্ধার করে খণ্ডিত পা।

ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, রোববার (২৮ মে)দুপুরে খণ্ডিত পা উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এটির ময়নাতদন্ত করা হবে। অস্ত্রোপচারে বিচ্ছিন্ন পা হতে পারে এটি।

আমাদের কাগজ/এমটি