সারাদেশ ৪ জুন, ২০২৩ ১১:২৬

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ৪

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: দেশে হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ রোববার হজ পোর্টাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। জানান যায়, এরমধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। 
 
জানা যায়, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪০ হাজার ৯২৫ জন।

এদিকে, হজে গিয়ে সর্বশেষ আলী হোসাইন (৬৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারজনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ তিনজন এবং মহিলা একজন।

প্রসঙ্গত, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আমাদেরকাগজ/এমটি