সারাদেশ ৫ জুন, ২০২৩ ১২:১১

গামছার ভেতরে মিলল ৩ কোটি টাকার স্বর্ণের বার 

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: যশোরের চৌগাছা থানার কাবিলপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণের স্বর্ণের বার উদ্ধার করার ঘটনয়া ঘটেছে। এ সময় ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

আজ সোমবার যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

জানা যায়, সোমবার সকালে চৌগাছার কাবিলপুর সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এ সময় একজনকে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে তাকে থামতে বলে বিজিবি। 

পরে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা একটি গামছা পড়ে যায়।

তিনি আরও জানান, গামছাটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় গামছার ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ২৩ গ্রাম। যার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

আমাদেরকাগজ/এমটি