সারাদেশ ১৯ জুন, ২০২৩ ১২:১৫

স্ত্রীর পাশে থাকা ঘুমন্ত স্বামীকে কুপিয়ে খুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকায় স্ত্রীর পাশে থাকা ঘুমন্ত স্বামী কৃষক রবিউল ইসলাম (৪৮) কে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এ সময় নিজ ঘরে এ ঘটনা ঘটে। আজ সোমবার মিরপুর সার্কেলর সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৮ জুন) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র থেকে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষ করে নিজঘড়ে ঘুমিয়ে পড়েন রবিউল ইসলাম ও তার স্ত্রী। পরে রাত দেড়টার দিকে তার স্ত্রী ঘুম ভেঙে রবিউলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রোববার (১৮ জুন) রাতের কোনো এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র-দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/এমটি