সারাদেশ ২০ জুন, ২০২৩ ১০:২০

দেওয়াল চাপায় শিশুর মৃত্যু 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলায় বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সদ্যনির্মিত দেয়ালের ওপর উঠে নিচে লাফ দিলে দেয়ালটি তার ওপর ভেঙে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার রাতে হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে দাসপাড়া এলাকায় এ ঘটনার ঘটে।

মৃত শিশু একই গ্রামের রামপ্রসাদ দাসের ছেলে শান্ত (১০)।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শান্ত তাদের প্রতিবেশী আলমের নির্মাণাধীন বাড়ির দেয়ালের পাশে খেলছিল। এ সময় দেওয়ালটি ভেঙে পড়ে।এ সময় একপর্যায়ে শান্ত  তার মাথায় ইটের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, সোমবার (১৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমাদেরকাগজ/এমটি