সারাদেশ ২০ জুন, ২০২৩ ১২:৫০

গোপনাঙ্গ কেটে ফেললেন প্রবাসফেরত যুবক অতঃপর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ফরিদপুরের সালথায় নিজেই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন প্রবাসফেরত এক যুবক। সোমবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার আটঘর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি গোপনাঙ্গ কেটেছেন তার কারণ জানা যায়নি।  

আজ মঙ্গলবার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তির নাম মহিদুল শেখ (২৫)। তিনি অবিবাহিত বলে জানা গেছে।

পুলিশ ও মহিদুলের পরিবার সূত্র থেকে জানা যায়, মহিদুল সৌদি আরবে ছিল। সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় তিন মাস আগে দেশে ফেরত আসেন। বাড়িতে আসার পরও মহিদুল মানসিকভাবে অসুস্থ ছিল। সোমবার রাত সাড়ে ৮টায় মহিদুল তার নিজ ঘরে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। এতে মহিদুলের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ জানান, সোমবার রাতে মহিদুল কী কারণে তার গোপনাঙ্গ কেটে ফেলেছে তা এখনও জানতে পারিনি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, সোমবার রাতে খবরটি শুনেছি। মহিদুল নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। কী কারণে মহিদুল এমনটি করেছেন তা জানা যায়নি।

আমাদেরকাগজ/এমটি