সারাদেশ ২০ জুন, ২০২৩ ০৪:৪৩

প্রেমিকের ডাকে সারা দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, আটক প্রেমিক 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: লালমনিরহাটের সদর উপজেলার বিমানবন্দর এলাকায় প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায় প্রেমিক সোহাগ সরকার সজীব (১৯)। এরপর ঘটনায় মামলা হলে পুলিশ আটক করেছে অভিযুক্ত প্রমিককে। এর আগে, শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার ভুট্টাখেতে এই ধর্ষণ কান্ড ঘটান তিনি। জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (১৯ ‍জুন) রাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ি এয়ারপোর্ট এলাকার কাশেম আলীর ছেলে ।

জানা যায়, সোহাগ নামে এক যুবক ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় দুই বছর ধরে তাদের সম্পর্ক চলছে। একপর্যায়ে শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে ভুক্তভোগীকে ডেকে নেন প্রেমিক সোহাগ। পরে সেখানে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় সোহাগের দুই বন্ধুও সেখানে উপস্থিত হয়ে তাকে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করা হবে।

আমাদেরকাগজ/এমটি