সারাদেশ ৯ জুলাই, ২০২৩ ১২:৩৩

প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান উপজেলার ফয়লা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আকরাম হোসেন একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মেহেদী শনিবার রাতে আকরামের বাড়িতে ধূমপান করতে যায়। পরে মেহেদী ও আকরামের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় ঘর থেকে ছুরি এনে মেহেদীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আকরাম। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ শনিবার রাতেই আকরামকে গ্রেপ্তার করেছেন।

আমাদেরকাগজ/এমটি