সারাদেশ ১০ জুলাই, ২০২৩ ১০:৩৭

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিষপানে জামাইয়ের আত্মহত্যা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিষপানে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রোববার (৯ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এমনটা ঘটান ওই যুবক।  

নিহত ব্যক্তি একই ইউনিয়নের ধলেশ্বর গ্রামের মো. আবুল খায়ের মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রাসেল পরিবার নিয়ে তার শ্বশুরবাড়ি হিরাপুর গ্রামে বেড়াতে যায়। পরে বিকেলের দিকে সে সবার অজান্তে বিষপান করে। এ সময় শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, রোববার বিকেলে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিষপানে জামাইয়ের আত্মহত্যা খবরটি শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি