সারাদেশ ১২ জুলাই, ২০২৩ ১০:১০

ছাত্র বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় বলাৎকারের অভিযোগে উঠেছে এক মাদরাসা শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় ইব্রাহিম বেপারী (২২) ওই শিক্ষককে মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মাদরাসা থেকে তাকে আটক করা হয়।আজ বুধবার নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ভুক্তভোগী ছাত্র (১১) বলাৎকারের অভিযোগে আটক করা হয়।  

আটক শিক্ষক রাজাপুর উপজেলার চররাজাপুর এলাকার রবিউল ইসলাম বেপারীর ছেলে। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার আজিজিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে ইব্রাহিম। পরে বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানায়। এ সময় শিশুটির পরিবার জাতীয় সেবা ৯৯৯-এ কল করে থানায় সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে মাদরাসা থেকে ইব্রাহিম আটক করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মঙ্গলবার বিকেলে এ ঘটনায় শিক্ষক ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরকাগজ/এমটি