সারাদেশ ৩০ জুলাই, ২০২৩ ১২:১৫

জিপিএ-৫ পাওয়ার আনন্দে ঘুরতে গিয়ে নিহত দীপ্ত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: জিপিএ-৫ পাওয়ার আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে এক ছাত্র। শুক্রবার  রাত সাড়ে ১০টায় দিকে এই ঘটনা ঘটে। 

নিহত দীপ্ত দেব পংক (১৭)গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা।তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ছিলেন। এর আগে, শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ারছিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেবের ছেলে।  

স্বজনরা জানান, শনিবার এসএসির ফল প্রকাশের পর জানা যায় দীপ্ত জিপিএ-৫ পেয়েছে। পরে এই আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুপনি এলাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিয়ারছিড়া নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশার ধাক্কায় দীপ্ত ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত দীপ্ত।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, শনিবার রাতে খবরটি শুনেছি। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুটি খুবই দুঃখজনক।

আমাদেরকাগজ/এমটি