সারাদেশ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:১৪

পার্লারে সেজে নামতেন ছিনতাই উদ্দেশ্যে

আমাদের কাগজ ডেস্ক : রাজধানীর মিরপুরে তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা (৪০)।  গতকাল (রবিবার) সন্ধ্যায় চুরির অভিযোগে মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ।

এদিকে মুক্তাকে আটকের পর সামনে আসে ছিনতাইয়ের কিছু কৌশলসহ নানা তত্ত্ব- উপাত্ত। 

পুলিশ জানান, সঙ্গে একজনকে নিয়ে পুরো ঢাকা শহরে ছিনতাই শুরু করে। মানুষের সন্দেহ এড়াতে অভিনব এক কৌশল নেয় সে। ছিনতাই করতে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসে সে। বিউটি পার্লারের সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাকে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ছিনতাই করে মুক্তা।

জানা যায়, প্রথমে মায়ের কাছ থেকে চুরি করা শেখে। মায়ের সঙ্গে থেকেই টুকটাক চুরি করতো মুক্তা। মা বয়স আর অসুস্থ হয়ে পড়াতে বড় সুযোগ আসে তার। গড়ে তুলেন নিজেই দল। যারা মার্কেটে গিয়ে মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যায়। 

মুক্তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর আগে সাতবার গ্রেপ্তার হয় সে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, আজও একই কায়দায় শাওন আফরোজ নামের এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুক্তা। কিন্তু মেয়েটির চিৎকারে আশেপাশের লোক এসে তাকে আটক করে। পরে ৯৯৯ এ ফোন কল করলে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। 

আমাদেরকাগজ/এমটি