সারাদেশ ১১ নভেম্বর, ২০২৩ ০১:০৯

সহিংসতা এড়াতে গাজীপুরে শতাধিক কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

আমাদের কাগজ ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আজ (শনিবার) সকাল থেকে এসব কারখানা এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

জানা যায়, এসব এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অব্যাহত (শুক্রবার) সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী কারখানা বন্ধ রয়েছে। 

গাজীপুর শিল্পপুলিশ জোন ২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের কোনাবাড়ি ও আশপাশের এলাকার ১৫টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া ছোট-ছোট আরও অনেক কারখানা বন্ধ রয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে মজুরি বোর্ডে বেতন ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হলে সেটি প্রত্যাখ্যান করে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। 

এর মধ্যে কয়েক দভায় পুলিশের সাথে সংর্ষে জড়ায় গার্মেন্টেন্স কর্মীরা। এতে এক নারী গুলি বৃদ্ধ হয়ে মারা গেছে। 

তবে শনিবার সকাল ১০টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

আমাদেরকাগজ/এমটি