সারাদেশ ৪ ডিসেম্বর, ২০২৩ ০৩:৪০

গুলিস্তানে তানজিল পরিবহনে আগুন 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ৪ ডিসেম্বর দুপুরে পীর ইয়ামেনী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। 

বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

এদিকে সারাদেশে নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুরের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এদিকে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। ঠিকানা পরিবহনের ওই বাসটি চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

আমাদরেকাগজ/এমটি