সারাদেশ ৪ জানুয়ারি, ২০২৪ ১১:২৪

বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত ৩ 

নিজস্ব রির্পোট: চালকল বয়লার বিস্ফোরণে ঠাকুরগাঁওয়ের একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ।

আজ বৃহস্পতিবার সকালে সদর থানার পল্লী বিদ্যুৎ বাজারের পশ্চিম পাশে দাসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছে। ;তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে সদর থানার ওসি জানান, বৃহস্পতিবার সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা একই পরিবারের সদস্য।