আন্তর্জাতিক ১৯ ডিসেম্বর, ২০২২ ০৯:০৫

 ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ইরাকের উত্তর-মধ্য শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেইসময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার(১৮ ডিসেম্বর) কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

জানা গেছে, কিরকুক থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে অবস্থিত সাফরা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে আটজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসআইএল জঙ্গিরা ওই এলাকায় সক্রিয় বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। 

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার। 

আমাদের কাগজ/এম টি