আন্তর্জাতিক ২১ ডিসেম্বর, ২০২২ ১১:১৮

বিশ্বে করোনায় আরও ১২৬৬ মৃত্যু,বেড়েছে আক্রান্ত 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ চলমান করোনার ঝুঁকি একটু কমতে না কমতেই আমার মাথাচাড়া দিয়েছে বিশ্বের বুকে। বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়ে চলেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ১২শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫ লাখে। 

বুধবার (২১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ১ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় দেশটিতে করোনায় মারা গেছেন ২৩১ জন। একদিনে ব্রাজিলে মারা গেছেন ২১৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৯০০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ৩০৮ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৩০ জনের এং আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২১২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫৫৯ জন এবং মারা গেছেন ৫৬ জন।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৩০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৯৭৮ জনে। 

এছাড়া রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৫৭ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৬২৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৮২ জন এবং মারা গেছেন ৩৩ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৯৭৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৭৫ হাজার ৩৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আমাদের কাগজ/এম টি