আন্তর্জাতিক ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২২

৫ দিন পর ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের পাঁচজন জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের নারদাগ শহরের ধ্বংসস্তূপে ১২৯ ঘণ্টা আটকে থাকার পর একটি ধসে পড়া ভবনের নিচ থেকে একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়, গাজিয়ানতেপ প্রদেশের নারদাগ এলাকায় উদ্ধারকারীরা প্রথমে এক মা ও তার কন্যাকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসে।

এরপর উদ্ধারকারীরা বাবার কাছে পৌঁছায়। এসময় তিনি আরও এক কন্যা ও ছেলেকে উদ্ধারের আহ্বান জানান।

আশা ফুরিয়ে গেলেও শনিবার (১১ ফেব্রুয়ারি) ১২৯ ঘণ্টা পর অন্তত নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যদিও তীব্র শীতের মধ্যে উদ্ধার কাজে ব্যাপক সমস্যা হচ্ছে।

এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা। তুরস্কের কাহরামানমারস থেকে আল-জাজিরার সাংবাদিক রেসুল সেরদার এ তথ্য জনিয়েছেন।

আমাদেরকাগজ/এইচএম