আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫৬,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেন, তবে এখন সঠিক সংখ্যা বলা খুবই কঠিন। খবর স্কাই নিউজ।
মার্টিন গ্রিফিথস শনিবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ তুরস্কের কাহরামানমারাসে পৌঁছেছেন।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেন, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, তাদের উদ্ধার করা গেলে মৃতের সংখ্যা ৫৬ হাজারে পৌঁছতে পারে। এই সংখ্যা এখন যা দ্বিগুণ বা তিনগুণ হতে পারে।
শুধু তুরস্কেই ভূমিকম্পে এ পর্যন্ত ২৪ হাজার ৬১৭ জন নিহত হয়েছে। সিরিয়াসহ মোট মৃতের সংখ্যা ২৯ হাজারের বেশি।
জাতিসংঘের মতে, তুরস্ক ও সিরিয়ার ৮৭০,০০০ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। শুধু সিরিয়াতেই গৃহহীন হয়েছে ৫.৩ মিলিয়ন মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, এই ভূমিকম্পে ২৬ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম


















