আন্তর্জাতিক ৬ মার্চ, ২০২৩ ০৮:৪৪

ইমরান খানের জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা বহাল

আন্তর্জাতিক ডেস্ক: আলোচিত তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ আদালত।

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত আজ সোমবার এ আদেশ দিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখেন। তোষাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। খবর- ডনের। 

রোববার এ মামলার রায় সংরক্ষণ করেন আদালত। অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবালের আদালতে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী কায়সার ইমাম, ব্যারিস্টার গোহর ও আলী বুখারি আবেদন করেন।

এদিকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)। 


আমাদেরকাগজ/এইচএম