আন্তর্জাতিক ১১ মার্চ, ২০২৩ ০১:৫৩

চীনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন লি কিয়াং। তৃতীয়বারের মতো দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট শি জিনপিং নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩)। লি কিয়াং চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির নেতা।শনিবার সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। এর আগে ২০১৩ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন লি কেকিয়াং। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং। খবর দ্য গার্ডিয়ানের।  

শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল লি কিয়াং।  

তা ছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন লি কিয়াং।  

১৯৮৩ সালে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ লি কিয়াং। ২০১৬ সালে জিয়াংসু প্রদেশে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে উত্থান ঘটে লি’র। এরপর চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও নির্বাচিত হন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সালে ঝেজিয়াং প্রদেশের দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন শি জিনপিং। তখন লি’কে নিজের চিফ অব স্টাফ করেন জিনপিং। সে থেকেই জিনপিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন ৬৩ বছর বয়সী এই নেতা।

 আমাদের কাগজ/এমটি