আন্তর্জাতিক ১১ অক্টোবর, ২০১৯ ১২:০২

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকতে চীনের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক।।

পাক-চীন সম্পর্ক বহুদিনের পরীক্ষিত সম্পর্ক। আর সেই সম্পর্ককেই মূল্যায়ন করলো চীন। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

দু’দিনের চীন সফরে বুধবার শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। ভারত-পাকিস্তান আলোচনার তাগিদ দেন তিনি।

তার মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। কাশ্মীরকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে তৃতীয় পক্ষের নাক গলানোর অধিকার নেই বলে জানায় নয়াদিল্লি।

এদিকে ভারতে শুক্র ও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।