আন্তর্জাতিক ৩০ অক্টোবর, ২০১৯ ০২:৪৩

ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিলো মনিপুর!

ডেস্ক রিপোর্ট।।

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মনিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। মঙ্গলবার (২৯ অক্টোবর) যুক্তরাজ্যে এ ঘোষণা দেয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন।

ওই দুই নেতা দাবি করেন, তাদের এ ঘোষণা রাজা লেইশেম্বা সানাজাওবার পক্ষ থেকে দেয়া হয়েছে।

লন্ডনে বসবাসরত দুই মনিপুরী নেতা ইয়ামবিন বিরেন ও নরেংবাম সমরজিৎ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ‘প্রবাসী মনিপুর সরকার’ গঠনের ঘোষণা দেন। বিরেন নিজেকে মনিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন। আর সমরজিৎ দাবি করেন, তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী।

সূত্রঃ আল জাজিরা।