আন্তর্জাতিক ৩ নভেম্বর, ২০১৯ ০৪:৩২

নেপালকে সিএন২৩৫-২২০ সামরিক পরিবহন বিমান সরবরাহ করেছে ইন্দোনেশিয়া

ডেস্ক রিপোর্ট।।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ব বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান পিটি দিরগানতারা ইন্দোনেশিয়া (পিটিডিআই) নেপাল সেনাবাহিনীকে একটি সিএন২৩৫-২২০ পরিবহন বিমান সরবরাহ করেছে।

পশ্চিম জাভার বানদুংয়ে হুসেইন সাস্ত্রানেগারা বিমান ঘাঁটি থেকে বিমানটি নেপালে অবতরণ করে গত সোমবার ()। এটি শনিবার (২ নভেম্বর) কাঠমান্ডু পৌছাবে বলে আশা করা হচ্ছে। বানদুংয়ে পিটিডিআই-এর ফিক্সড উইং হ্যাঙ্গার থেকে বিমানটি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির পরিচালক এলফিয়েন গোয়েনতোরো।

২০১৭ সালের জুনে নেপালি সেনাবাহিনীর সঙ্গে সই করা ৩০ মিলিয়ন ডলারের চুক্তি অনুযায়ী বিমানটি সরবরাহ করা হয়।

গোয়েনতোরো বলেন, আল্লাহকে ধন্যবাদ যে আমরা সময় মতো বিমানটি সরবরাহ করতে পেরেছি।

তিনি ব্যাখ্যা করে বলেন, এই বিমানটি প্রয়োজন অনুযায়ী ছয়টি কনফিগারেশন মুডে ব্যবহার করা যাবে: পরিবহন, কার্গো, প্যারাট্রুপ, মেডেভ্যাক, মেরিটাইম পেট্রোল ও ভিআইপি।

বেশ কয়েকটি কনফিগারেশন মুড-এর জন্য বিমানটির অর্ডার দেয় নেপাল। বিমানের সম্পূরক মুডগুলো এর আগেই একটি কার্গো এয়ারক্রাফটে করে নেপালে পাঠানো হয়েছে বলে পরিচালক জানান।

ইন্দোনেশিয়ার ক্রু’রা বিমানটি চালিয়ে নেপাল নিয়ে আসছেন।

নেপালে পৌছার পর নেপালিজ আর্মি বিমানটি পরীক্ষা এবং ফাইনাল একসেপটেন্স ফ্লাইট পরিচালনা করবে।

এই বিমানের জন্য ৩০ মিলিয়ন ডলারের চুক্তি হলেও খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য ব্যয়ের কারণে অংকটি কমবেশি হতে পারে বলে গোয়েনতোরো জানিয়েছেন।