আন্তর্জাতিক ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৪:২০

করোনা: মৃত্যুর সংখ্যা ছাড়াল ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন তিন কোটি ৩১ লাখ মানুষ। আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই অনেক দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, সর্বশেষ ২০ দিনে মৃত্যু হয়েছে এক লাখ মানুষের। ইউরোপে মৃত্যুর হার সবচেয়ে বেশি ৪.৫৮ শতাংশ। আর এশিয়ায় মৃত্যুর হার ১.৮৪ শতাংশ।

ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি অঞ্চলে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।