বিনোদন ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২১

এবার নেটিজেনরা ধুয়ে দিলো মডেল আরিফ খানকে!

বিনোদন ডেস্ক।।

বাংলা অন্তর্জালে মডেল আরিফ খান বেশ পরিচিত মুখ। বিচিত্র সব মিউজিক ভিডিও করে তিনি মাঝে মধ্যেই ভাইরাল হন। তবে এইবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যাবহারকারীরা গত কিছুদিন ধরেই আরিফ খানকে অশ্লীলতাকে উৎসাহিত করার অভিযোগ তুলছে।

অনেক ফেসবুক ইউজারকে গালিগালাজও করতে দেখা যাচ্ছে আরিফ খানের ফ্যানপেজে। তাদের অভিযোগ যে আরিফ খান যেইসব ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন তা অত্যন্ত নিম্নমানের ও কূরুচিপূর্ন।

তবে আরিফ খান বরাবরই নিজেকে ভালো মানের অভিনয় শিল্পী হিসেবে দাবি করে এসেছেন।