বিনোদন ডেস্ক
বর্তমান সময়ে দেশের আলোচিত সমালোচিত জুটি শাকিব বুবলি। সর্বশেষ আলোচিত ‘বীর’ ছবি থেকে শাকিব-বুবলীর সরল পথ দুটি দিকে গেছে বেঁকে। এমন গুঞ্জন আর সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আবার নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন তারা।
তরুণ নাট্যনির্মাতা তপু খান দুজনকে প্রথমবারের মতো ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নাম ‘লিডার আমিই বাংলাদেশ’। সূত্রে জানা গেছে, এরমধ্যে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই ছবির তুমুল আলোচিত এই জুটি। ছবিটি নির্মিত হচ্ছে আরটিভি তথা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। যারা এর আগে আলোচনায় আসে তাহসান-শ্রাবন্তীকে নিয়ে ‘যদি একদিন’ নির্মাণ করে।
শাকিব খান তার ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমা প্রসঙ্গে জানান, সিনেমাটি হবে একেবারে নতুন কনসেপ্টে। প্রত্যেকটি মানুষ যেখান থেকে অনুপ্রেরণা পাবেন। শাকিব খান আরও বলেন, এই ছবির প্ল্যানিং সবকিছু সময়োপযোগী। বেঙ্গল মাল্টিমিডিয়া এমন চমৎকারভাবে সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

আজ বুধবার চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব জানান, ১৮ ফেব্রুয়ারি নতুন একটি চলচ্চিত্রের ঘোষণা দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক সৈয়দ আশিক রহমান, নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীসহ সংশ্লিষ্টরা।
এটুকু জানা গেছে, সব সমালোচনা আর গুঞ্জনের জবাব দিতে শাকিব-বুবলী এখন প্রস্তুত। ২০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ছবিটির শুটিং। ১৮ ফেব্রুয়ারি হবে জমকালো মহরত। যেখানে দীর্ঘ বিরতির পর একফ্রেমে ধরা দেবেন ঢাকাই ছবির আলোচিত সফল এই জুটি।






















