বিনোদন ১১ নভেম্বর, ২০২২ ০৮:৫৮

জিম করতে গিয়ে অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক: ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী (৪৬) জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুক্রবার (১১ নভেম্বর) মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, জিমে ব্যায়াম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিদ্ধান্ত। পরে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান। ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০০১ সাল থেকে অভিনয় শুরু করেন এই অভিনেতা। অভিনয়ের জন্য ২০০৭ সালে ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হন তিনি। সিদ্ধান্ত সর্বশেষ ‘জিদ্দি দিল মানে না’ সিরিয়ালে অভিনয় করেছিলেন।


আমাদেরকাগজ/এইচএম