বিনোদন ডেস্ক: জাতীয় পুরস্কার বিজয়ী চঞ্চল চৌধুরী প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ওয়েব সিরিজ "কারাগর"-এ ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন। কিন্তু সেই ওয়েব সিরিজের শেষেই রহস্য ধরা পড়ে। বোঝাই যাচ্ছিল এই সিরিজের নতুন সিজনে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতাকে। দর্শকদের ধারণার সত্যতা জানান তিনি নিজেই।
“কারাগার”-এর দ্বিতীয় কিস্তিতে চঞ্চল চৌধুরীর লুকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে কাঁধে ঝুলে পড়া চুল ব্যান্ডে বেঁধে রাখা হয়েছে। চোখে চশমা। আগের সিরিজের সেই চঞ্চল যেন এবার পুরোপুরি উধাও!
প্রকাশিত ছবি “কারাগার”-এর নতুন পর্বের জন্য দর্শকের আগ্রহ যেন আরও বাড়িয়ে দিল।
“কারাগার”-এর দ্বিতীয় পর্বের বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছে তা অপ্রতিরোধ্য। অনুষ্ঠান, গল্প ও শওকির প্রতি আমার চরম বিশ্বাস ছিল! কিন্তু তারপরও আমরা যে অসাধারণ সাড়া পেয়েছি, তা এমন কিছু যা আমি আশা করিনি।”
অভিনেতা বলেন, “এখন যেহেতু কারাগার পার্ট-২ দর্শকদের জন্য পর্দায় আসতে প্রস্তুত, আমার আনন্দের সীমা নেই। আমাদের দর্শকদের একটি মন-মুগ্ধ ঘরানার চিত্রের সাক্ষী করতে আমরা অপেক্ষা করছি।”
আমাদেরকাগজ/এইচএম






















