বিনোদন ডেস্ক: নায়িকা হিসেবে অনেক ছায়াছবিতে চমৎকার কিছু কাজ করেছেন ঋতুপর্ণা। ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর পরিবারে তিনিই প্রথমে অভিনয়ে আসেন।
অভিনয়ে আসার নাকি পরিকল্পনাই কোনোদিন ছিল না ঋতুপর্ণার! অভিনেত্রী নয়, ঋতুপর্ণা নাকি চেয়েছিলেন শিক্ষিকা হতে!
সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘মহিষাসুরমর্দ্দিনী’। এতে একজন মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। প্রত্যেক সিনেমার প্রতিটি চরিত্রই তার কাছে নতুন চ্যালেঞ্জ। তাহলে ‘মহিষাসুরমর্দ্দিনী’ নতুন কী চ্যালেঞ্জ নিয়ে এসেছিল ঋতুপর্ণার কাছে?
ঋতুপর্ণা বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, একেবারে সাদা স্লেটের মতো ছিলাম। কোনো অভিজ্ঞতা ছিল না। আর সম্ভবত সেইজন্যেই নতুন করে অনেক কিছু লিখতে পেরেছি, শিখতে পেরেছি। সেই জায়গাটাকে আমি সবসময় সম্মান করি। এই অভিনেত্রী আরো বলেন, আমি কখনো ভাবিনি অভিনেত্রী হবো। চেয়েছিলাম শিক্ষক হতে। যখন অভিনয় জগতে এলাম, আস্তে আস্তে নিজেই নিজেকে শেখাতে শুরু করলাম।
আমাদের কাগজ//জেডআই






















