বিনোদন ২৬ নভেম্বর, ২০২২ ০৬:৩৫

বুবলীর বক্তব্য হাস্যকর বললেন অপু!

বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই চলছে চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। বুবলীর জন্মদিনে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়া নিয়ে এ বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। একজন অপরজনকে লক্ষ্য করে সোশ্যল মিডিয়ায় একের পর এক পোষ্ট, স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে। তবে এবার বুবলীর বক্তব্যকে হাস্যকর বললেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন সম্প্রতি এমনটা বলেছেন বুবলী। এমন জবাবের উত্তর দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস এক জাতীয় গণমাধ্যমে বলেছেন, তিনি কি সরাসরি আমার নাম বলেছেন? যাই হোক, এসব শুনে আমার হাসি পাচ্ছে। কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ, আরেকটু পরিষ্কার করা দরকার ছিল। তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়।

অপু বলেন, এসবের কারণে সাধারণ মানুষ আমাদের নিয়ে কী ভাববেন? আমাদের অভিনয় মানুষ পছন্দ করেন। আমাদের ভালোবাসেন। রাজ্জাক, কবরী, জাফর ইকবাল, সালমান শাহ, শাবনূরসহ অনেকেই আমার পছন্দের তারকা। তারাও তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু কোনো বিষয় নিয়ে তাদের তো এত টানাহেঁচড়া দেখিনি। এখন এই ইন্ডাস্ট্রি কেমন যেন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসার জায়গা উঠে যাবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমকে বুবলী জানান, গত কয়েক দিন ধরে একটা তৃতীয় পক্ষের স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য—এসব গভীরভাবে ভাবলে তা বুঝতে পারবেন। তার (শাকিব খান) এমন আচরণে সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে আমার। তৃতীয় পক্ষের কারো ইন্ধন রয়েছে এখানে। সেখান থেকে কোনো চাপও থাকতে পারে শাকিব খানের ওপর। এসব শাকিব খানের সঙ্গে আগের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা, তা ভাবার বিষয়। এমনটা না হলে হঠাৎ কেন আমার সঙ্গে এমন আচরণ করবেন বীরের বাবা শাকিব খান।

আমাদের কাগজ//জেডআই